বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ১১:২৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বরিশালে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে ইমারত নির্মাণ শ্রমীকদের বিক্ষোভ

শামীম আহমেদ  বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমীক ইউনিয়নের সদস্য মিজানুর রহমানের কাছে দাবীকৃর্ত চাঁদার টাকা না পেয়ে পিটিয়ে মারাত্মক জখমকারী চিহ্নিত সন্ত্রসী পলাশ চৌধুরী রাজিবকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমীক ইউনিয়ন।

আজ সোমবার (৬ই) জুলাই সকাল সাড়ে ১১ টায় বৃষ্টি উপেক্ষা করে নগরীর প্রানকেন্দ্র সদররোডে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেন তারা।

জেলা ইমারত শ্রমীক ইউনিয়নের সভাপতি আঃ জলিলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আলাউদ্দিন মোল্লা, দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত, মোঃ বাচ্চু দুরানী,আঃ রহিম হাওলাদার ও আঃ মালেক হাওলাদার প্রমুখ।

বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে এসময় বিভিন্ন শ্রমীক সংগঠনের সদস্যরা একাত্বতা প্রকাশ করে অংশ গ্রহন করে।

বক্তরা এসময় বলেন, প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার না করে তাহলে শ্রমীক সদস্য বরিশালে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।