বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৪
শিরোনাম :
জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ফুলবাড়ী সীমান্তে ১৭ কেজি গাঁজাসহ চোরাকারবারী আটক

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে। আটক ওই চোরাকারবারীর নাম নুর আলম সিদ্দিকী লিপু (২০)। সে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোটাল গ্রামের সায়েদ আলীর ছেলে।

বিজিবি জানান, বুধবার রাত আড়াইটার দিকে শিমুলবাড়ী ক্যাম্পের বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৯৩৭ নম্বর পিলারের পাশে ওৎ পেতে থাকে। এসময় ওই চোরাকারবারী ভারত থেকে গাঁজা নিয়ে বাংলাদেশের প্রায় ৩০ গজ অভ্যান্তরে ঢুকে পড়লে বিজিবির সদস্যরা ধাওয়া করে ৪ পোটলা গাঁজাসহ তাকে আটক করেন।

লালমনিরহাট ১৫ বিজিবি’র অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক আসামীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।