শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০৭
শিরোনাম :
বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক  বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ করোনায় আক্রান্ত হয়েছেন। তারা দুজনই বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ১০ টায় বিষয়টি নিশ্চিত করছেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান খান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে আসা রিপোর্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে তাদের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে বাসায় কোয়ারেন্টিনে থেকে পরীক্ষার জন্য নমুনা পাঠান।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৮ জুলাই বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নমুনা পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসাপতালের ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে ফলাফল পাওয়া যায়।