বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৫৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান পেলেন নরসিংদীর ১৫০৬ জন শিক্ষক কর্মচারী

অরবিন্দ রায়,নরসিংদী  নরসিংদী জেলায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ নন এমপিওভুক্ত ১৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০৬ জন শিক্ষক কর্মচারী প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান হিসেবে এককালীন ৬৭ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

গত বুধবার নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রায়পুরা, বেলাবো, মনোহরদী, শিবপুর ও পলাশ উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, শিক্ষা অফিসার, শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কমল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার প্রমুখ।

নরসিংদী সদর উপজেলার ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩৩ জন শিক্ষক ও ১৩২ জন কর্মচারী পেয়েছেন ২৯ লক্ষ ৯৫ হাজার টাকা। বেলাবো উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষক ও ৩৭ জন কর্মচারী পেয়েছেন ৭ লক্ষ ১২ হাজার ৫০০ শত টাকা, পলাশ উপজেলার ০৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষক ও ১৯ জন কর্মচারী পেয়েছেন ৪ লক্ষ ৯৭ হাজার ৫০০ শত টাকা, রায়পুরা উপজেলার ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬২ জন শিক্ষক ও ৫৯ জন কর্মচারী পেয়েছেন ১৪ লক্ষ ৫৭ হাজার ৫০০ শত টাকা, শিবপুর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৩ জন শিক্ষক ও ২৪ জন কর্মচারী পেয়েছেন ৫ লক্ষ ৭৫ হাজার টাকা ও মনোহরদী উপজেলার ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৮ জন শিক্ষক ও ২৫ জন কর্মচারী পেয়েছেন ৫ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকার চেক।