শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৫
শিরোনাম :
বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে ইউপি সদস্যের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠি জেলার রাজাপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় কাঠিপাড়া গ্রামের বাড়ি থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

গত এক সপ্তাহ ধরে তিনি জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আনোয়ার হোসেন রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে আনোয়ার হোসেনের শ্বাসকষ্ট বেড়ে যায়। দুপুরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে বরিশাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করেছে। গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে রাতে তাঁর লাশ দাফন করা হবে।