শনিবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৫৬
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

তজুমদ্দিনে গাঁজাসহ আটক-৩

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিন উপজেলায় ২৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করে।

থানা সূত্রে জানা গেছে,ভোলা ডিবি’র এস.আই আবু জাফর বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টায় তজুমদ্দিন টু কুঞ্জেরহাট সড়কের কল্লাকাটা পোলের পশ্চিম পাশে সদর রোড থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তিন বিক্রেতাকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভোলা বাপ্তা ইউনিয়নের চরনোয়াবাদ ৮নং ওয়ার্ডের দুলাল পোদ্দারের ছেলে রাকিব (২৫), তজুমদ্দিন উপজেলার উত্তর চাপড়ী ৬নং ওয়ার্ডের আদম আলী মাঝির ছেলে মনির মাঝি (৩২) ও বাদলীপুর ২নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে রফিক (২২)।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিবি’র এস.আই আবু জাফর বিশ্বাস বাদী হয়ে তজুমদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০২, পরে আটককৃতদের ডিবি’র হেফাজতে নিয়ে জেল হাজতে প্রেরণ করেন।