শনিবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ২:০৪
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

হোম কোয়ারেন্টিনে বিষপানে নারী পুলিশ সদস্যের মৃত্যু

ডেক্সরিপোর্ট  হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় এক নারী পুলিশ কনস্টেবল মারা গেছেন। মিতা খাতুন (২২) নামের এই পুলিশ সদস্য রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন।

মিতা রাজশাহীর পবা উপজেলার কেচুয়াতৈল গ্রামের মনসুর আলীর মেয়ে।

আরএমপির বিমানবন্দর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মিতার মৃত্যু হয়। এর আগে ৩০ জুন মিতা বিষপান করেছিলেন। সেই থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মিতার স্বামী শরিফুল ইসলামও পুলিশ কনস্টেবল। তিনিও রাজশাহীর বিমানবন্দর থানায় কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলায়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিতা কিছুদিন ধরে হৃদরোগ এবং কিডনির মতো জটিল রোগেও ভুগছিলেন। তবে বিষপানের বিষয়ে তারা কোনো কথা বলতে চাননি।

ওসি নুরে আলম সিদ্দিকী জানান, মিতা বিষপানের সময় বাসায় ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে ছিলেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন কিনা-বা করোনার টেস্ট করেছিলেন কিনা, সে সব তথ্য ওসি জানাতে পারেননি।

তিনি আরও জানান, হাসপাতালে মিতার মৃত্যু হওয়ায় নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।