শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩৭
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

বানিয়াচংয়ে নদীর তীর থেকে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

শাহ সুমন, বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধি  হবিগঞ্জের বানিয়াচংয়ে নদীর তীর থেকে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত আব্দুর রউফ(২৬) বাগাহাতা গ্রামের আব্দুর রহমানের পুত্র।সে ৬নং কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে আব্দুর রউফ বাড়িতে না ফেরায়, পরিবারের লোকজন খোজাখোজি করেন এবং খোজ করে কোথাও পান নাই।

রবিবার সকালে জোয়াইল্লা নদীর তীরে বাগাহাতা ফুটবল মাঠে নিহত রউফের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইম হাসান পুলক নিহত আব্দুর রউফের মায়ের উদ্ধৃতি দিয়ে জানান, পারিবারিক বিরোধ ছিল প্রতিবেশিদের সাথে, এই কারনে তার ছেলেকে হত্যা করা হতে পারে।

এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত আব্দুর রউফকে হত্যা করা হয়েছে নাকি পানিতে ডুবে মারা গেছে এ বিষয়টি ময়না তদন্তের আগেই বলা যাচ্ছেনা।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ পাঠানো হবে।