শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১৭
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

বরিশালে রাস্তার পাশে পড়ে থাকা যুবকের লাশ উদ্ধার

শামীম আহমেদ  বরিশালের বাকেরগঞ্জের ১১ নং ভরপাশা ইউনিয়নের আতাকাঠি ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জয়নাল হাওলাদারের বাড়ির পুর্বপাশে রাস্তার পাশে পড়ে থাকা বাবুল হাওলাদার এর পুত্র ইমরান (২৫) এর লাশ উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

রবিবার সকাল ৭ টার দিকে রাস্তার পাশে ইমরানের লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা বাকেরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে, পরবর্তী সময় আনুমানিক দপুর ১২ টার সময় বরিশাল বাকেরগঞ্জ সার্কেল আনোয়ার সাঈদ ও বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালম এর নেতৃত্বে ঘটনা স্থান থেকে লাশটি উদ্ধার করে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

থানা সূত্রে নিহত ইমরানের গলায় গামছা এক অংশ মোড়ানো পাওয়া গেছে,অপর অংশ আম গাছের সাথে বাদা ছিলো। এতে ধারনা করা হচ্ছে নিহতকে গামছা পেচিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের বাবা বলেন তার সন্তানকে গলায় গামছা পেচিয়ে গাছের সাথে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ইন্সেপেক্টর অপারেশন মমিন উদ্দিন জানান ময়নাতদান্ত ছাড়া নিশ্চিত করে বলা যাবেনা এটা হত্যা না আত্মহত্যা তবে এটাযে স্বাভিক মৃত্যু না সেটা নিশ্চিত। পরিবারিক সূত্রে নিহত ইমরানের বাবা মো.বাবুল হাওলাদার জানান তার সন্তানের মানসীক সমস্যা ছিলো।