শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২৩
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

বরগুনায় আবাসিক হোটেলে মাদক সেবনকালে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩

বরগুনা প্রতিনিধি  বরগুনার টাউন হল এলাকার একটি আবাসিক হোটেলে বসে মাদক সেবনকালে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলামসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনার টাউন হল এলাকার তাজবিন আবাসিক হোটেলে মাদক সেবনকালে তাদের আটক করা হয়।

আটক নজরুল ইসলাম বেতাগী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদরের টাউন হল এলাকার তাজবিন আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনকালে নজরুল ইসলাম সহ ৩ জনকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।