শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২০
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

ফুলবাড়ীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের নির্মাণাধীন আই সি টি ট্রেনিং সেন্টার পরিদর্শন

মোস্তাফিজার রহমান,জাহাঙ্গীর,ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাশিয়ারছড়ায় আই সি টি প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন আই সি টি ট্রেনিং সেন্টার পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব)মোঃ রেজাউল মাকসুদ জাহেদী।

রবিবার(১২জুলাই) দুপুরে বাংলাদেশের সর্ববৃহৎ সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক(যুগ্ম সচিব) নির্মাণাধীন আই সি টি সেন্টার পরিদর্শণে আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি নির্মাণাধীন আই সি টি ট্রেনিং সেন্টারের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন,প্রকল্প পরিচালক উপসচিব ফিরোজ সরকার,ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ হারুনসহ অনেকে।