শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩২
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

করোনায় সিএমপির উপ-পুলিশ কমিশনারের মৃত্যুতে ভোলা জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের শোক

কামরুজ্জামান শাহীন,ভোলা  করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান মৃত্যু বরণ করেছেন (ইন্নাল্লিলাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৩ জুলাই) ভোর রাত সাড়ে ৩ টায় দিকে রাজধানী ঢাকায় রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও অতিরিক্ত পুলিশ সুপার মো.আবুল কালাম আজাদ, তারা মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

জানা যায়,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা(দক্ষিণ)বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.মিজানুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৮ জুন থেকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সম্প্রতি তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দেয়ে আজ ভোর রাত সাড়ে ৩ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।

তিনি করোনা ভাইরাস প্রতিরোধের একজন সস্মুখযোদ্ধা ২২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন। এ ভাইরাসের সংক্রমণের শুরু থেকে চট্রগ্রাম নগরবাসীকে রক্ষায় দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ন ছিলেন। চট্টগ্রামের আগে তিনি ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

এদিকে উপ-পুলিশ কমিশনার মো.মিজানুর রহমানের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুখ,লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাসেলুর রহমান ও চরফ্যাশন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ সাব্বির হোসেন।