শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:২৮
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

ভোলায় পিসিআর ল্যাব উদ্ধোধন

ভোলা প্রতিনিধি  ভোলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনাভাইরাস(কোভিড-১৯) পরীক্ষার জন্য পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৩ জুলাই) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাবের উদ্বোধন করেন আ’লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য, সাবেক মন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ।

এ সময় উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা-৩,লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২,বোরহানউদ্দি-দৌলতখান আসনের সংসদ সদস্য আহাজ্ব আলী আজম মুকুল, ভোলা জেলার দায়িত্ব প্রাপ্ত সচিব পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, সিভিল সার্জন রতন কুমার ঢালী।

ভোলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ২য় তলায় এ ল্যাব স্থাপন করা হয়েছে। আগামী কাল মঙ্গলবার থেকে দুইজন ল্যাব কনসালটেন্ট, ৪ জন ডাক্তার ও ১২ জন টেকনোলজিস্ট দিয়ে প্রথম ধাপে পরীক্ষার কাজ শুরু করা হবে।