শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪৭
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

বরগুনায় চিকিৎসকসহ ১৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৩৯৭

বরগুনা প্রতিনিধি  বরগুনায় গত ২৪ ঘণ্টায় চিকিৎসকসহ নতুন করে ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন শনাক্তদের মধ্যে বরগুনা সদরে ৭ জন, বামনায় ২ জন, আমতলীতে একজন, পাথরঘাটায় দুজন, বামনায় দুজন, বেতাগীতে দুজন। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ৩৯৭ জন।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে বরগুনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক আছেন।

জেলার সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বলেন, হাট–বাজারে মানুষের সমাগম এখনো বেশি। তাই সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া সারাদেশ থেকে মানুষ এখন নিজ বাড়িতে ফিরছেন। এ কারণেও সংক্রমণের সংখ্যা বেড়েছে।