সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৩৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পিরোজপুরে ইউএনওসহ আরও ১৭ জনের করোনা শনাক্ত

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরে নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে কাউখালী উপজেলা নির্বাহী অফিসারসহ তিনজন পিরোজপুর সদর উপজেলায় ছয়জন, মঠবাড়িয়া উপজেলায় পাঁচজন নাজিরপুর উপজেলায় তিনজন রয়েছেন।

সোমবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

পিরোজপুরের সিভিল সার্জন মো. ইউসুফ হাসানাত জাকী জানিয়েছেন, গতকাল রোববার রাতে ৬৫টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৭ টি রিপোর্ট করোনা পজিটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪০৬ জন।

পিরোজপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪০৬ জনের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৮১ জন, ভান্ডারিয়া উপজেলা ৭৬ জন, মঠবাড়িয়া উপজেলা ১২৮ জন, নেছারাবাদ উপজেলা ৪৫ জন, ইন্দুরকানী উপজেলায় ২২ জন, নাজিরপুর উপজেলায় ২৪ জন কাউখালী উপজেলায় ৩১ জন, অন্যদিকে জেলায় মোট পাঁচজন মৃতের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় একজন, নাজিরপুর উপজেলা একজন নেছারাবাদ উপজেলা একজন,ইন্দুরকানী উপজেলায় একজন ভান্ডারিয়া উপজেলায় একজন রয়েছেন।