শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৫
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

ভোলায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

ভোলা প্রতিনিধি  ভোলার মনপুরা করোনা উপসর্গ নিয়ে নিবর মাঝি (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩জুলাই)সকাল ৮টার দিকে বাড়ি থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যু নিবর মাঝি বাড়ি উপজেলা ১নং মনপুরা ইউনিয়নে চর-কলাতলির ১নং ওয়ার্ডের বাসিন্দা। মনপুরা হাসপাতালের ডা. মাহমুদুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত দুদিন আগে করোনা উপসর্গ নিয়ে নিরব মাঝি মনপুরা হাসপাতালে আবাসিক ডা. শিপন চন্দ্র পালের কাছে আসেন। তখন উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু তিনি ভোলা না গিয়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফারুক মেম্বারের বাড়িতে থেকে চিকিৎসা নেন।

তার পারিবার সূত্রে জানা যায়, গত দুদিন ধরে নিরব মাঝির জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট ছিল। সোমবার সকালে স্পিডবোটে ভোলায় নেয়ার আগে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার আত্মীয় ফারুক মেম্বারের বাড়িটি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ।