শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৬
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী

বরিশালে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত, সুস্থ ৬৪

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৯৩৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ৬৪ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। জেলায় মোট ৬৯৯ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি। এরআগে জেলায় ৩৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৩ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- হিজলা উপজেলার ৪ জন, বাবুগঞ্জ উপজেলার ৩ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ২ জন, গৌরনদী উপজেলার ২ জন, মুলাদী, বাকেরগঞ্জ ও বানারীপাড়া প্রত্যেক উপজেলার ১ জন করে ৩ জন, বরিশাল নগরীর কাউনিয়া এলাকার ৩ জন, নবগ্রাম রোড, মুন্সী গ্যারেজ, ভাটিখানা, নথুল্লাবাদ, নাজির মহল্লা, সদর রোড, ব্রাউন কম্পাউন্ড, শ্রীনাথ চ্যাটার্জি লেন প্রত্যেক এলাকার ১ জন করে ৮ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ১ জন, নৌ পুলিশে কর্মরত ১ জন, র‍্যাব-৮ এ কর্মরত ১ জন, সদর জেনারেল হাসপাতালের ২ জন নার্স।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান,রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩০ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।