সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৫৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

গৌরনদীতে ৩২ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

গৌরনদী প্রতিনিধি  বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ ৩২ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা দুলাল শরীফকে (৪১) আটক করেছে। সে পৌরসভার সুন্দরদী মহল্লার ইউনুস শরীফের পুত্র।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই খায়রুল আলম ও এসআই মোঃ আরিফুল ইসলাম সোমবার একদল পুলিশ নিয়ে গৌরনদীর পৌর এলাকার দক্ষিণ বিজয়পুর এলাকায় অভিযান চালায়।

এ সময় ৩২ পিস ইয়াবাসহ দুলালকে আটক করে। এ সময় তার সাথে থাকা অপর সহযোগী পলাশ বিশ্বাষ (৪০) পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় এসআই খায়রুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।

বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেন।