শামীম আহমেদ বরিশালের হিজলা উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নকে রক্ষা করার জন্য অবশেষে প্রাথমিক প্রর্যায়ে পানি উন্নয়ন বোর্ড ৫০ লক্ষ টাকা বরাদ্ধ দিয়ে ভাংগন প্রতিরোধের জন্য বালিবর্তি জিও ব্যাগ নেয়া হয়েছে।
এত কম বরাদ্ধ দেয়ার কারনে স্থানীয় সাধারন মানুষের মনে এখন পর্যন্ত আলোর মুখ ফিরে আসেনি।
হিজলার মেঘনা ভাংগন কবলিত মানুষ এখনো আতংকিত হয়ে জীবন-যাপন করছে।
মঙ্গলবার (১৪ই) জুলাই বরিশাল পানি উন্নয়ন বোর্ড প্রাথমিক প্রর্যায়ে ৫০ লক্ষ টাকা বরাদ্ধ করে মেঘনার ভাংগন প্রতিরোধের জন্য ৯শ’ বস্তা বালু বর্তি জিও ব্যাগ মেঘনা কুলে নেয়া হয়েছে।
এসময় স্থানীয় মেঘনার ভাংগন কবলিত এলাকার মানুষ আনন্দিত হয়ে আরো ক্ষুব্ধ হয়ে বলেছে এখানে যা এসেছে তা মেঘনার এক মিনিটের খোরাক বলে মন্তব্য করেন।
তাছাড়া এখানেইতো সব কাজ হবে না। উপজেলার অন্যসকল ভাংগন কবলিত ইউনিয়নগুলো এর দাবীদার তাহলে এরা কোনটি রক্ষা করবেন এত কম বরাদ্ধ দিয়ে।
এসময় পানি উন্নয়নএ বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও অফিস সহকারী জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।