রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৮
শিরোনাম :
প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

বরিশালে প্রতিবন্ধীর শ্লীলতাহানী,মামলা দায়ের

আগৈলঝাড়া প্রতিনিধি  বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামে এক প্রতিবন্ধী (৩০) যুবতীকে শ্লীলতাহানীর ঘটনায় থানায় মামলা দায়ের। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী প্রতিবন্ধীর মা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে উপজেলার ভালুকশী গ্রামের এক প্রতিবন্ধি (৩০) কে ঘরের মধ্যে একা পেয়ে একই গ্রামের শাহজাহান খানের মেয়ে জামাই চার সন্তানের জনক জলিল ফকির ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে শ্লীলতাহানী ঘটায়। এনিয়ে সোমবার স্থানীয় প্রভাবশালীরা সালিশ মিমাংসার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়।

রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, বিষয়টি তিনি জানতে পেরে থানাকে অবহিত করেন এবং ভুক্তভোগীর মা কে গ্রাম পুলিশের সহায়তায় থানায় পাঠান। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে জলিল ফকিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

আগৈলঝাড়া থানার ওসি তদন্ত মাজহারুল ইসলাম জানান, আসামীকে গ্রেফতারের জন্য পুলিশী তৎপরতা অব্যাহত আছে।