রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৬
শিরোনাম :
বরিশালে নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক

পুলিশের সোর্স পরিচয়দানকারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শামীম আহমেদ  পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করা মাদক ব্যবসায়ী ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুর বিরুদ্ধে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানি গ্রামের হাশেম গোলদারের ছেলে মন্টু গোলদারের বিরুদ্ধে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ওই এলাকার স্থানীয়রা। বুধবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানি গ্রামের মৃতঃ আবদুর রশিদ খানের ছেলে সোহেল।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সোহেল বলেন, মন্টু গোলদার নিজেকে বরিশাল কাউনিয়া থানা পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, ও ভূমি দস্যুতার মত কাজ করে আসছে। সে সাধারন মানুষকে জিন্মি করে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। কেউ এর প্রতিবাদ করতে গেলে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকী প্রদান করে। এছাড়াও সে মাদকের ডিলার হাওয়ায় অনেক সময় তার কথা না শুনলে মাদক দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকী দেয়।

সম্প্রতি মন্টু গোলদারের বিরোধিতা করায় বরিশাল কাউনিয়া থানায় এলাকার ১১ জনের বিরুদ্ধে একটি মারামারি মামলা দায়ের করে। যে মামলা সম্পর্কে আমাদের আদৌ জানানেই। মামলায় সে যে বিবরন দিয়েছে তাও মিথ্যা ও বানোয়াট। তার বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে সেজন্যই মন্টু গোলদার একটি মামলা দায়ের করেছে।

তিনি আরো বলেন, সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানি গ্রামের মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী চাঁদাবাজ ও ভূমিদস্যু মন্টু গোলদারের অপকর্মের বিরুদ্ধে আমরা আজ অতিষ্ট। তার নানা অপকর্মের কারনে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। এলাকাবাসী নিজের ও সন্তানদের নিয়ে নানা আতঙ্কে দিন কাটাচ্ছে।

গ্রাম জুড়ে মাদকের হাট বসিয়েছে এই মন্টু গোলদার। সে নিজে ও এলাকার গুটি কয়েক পিচ্ছি বাহীনিকে কাজে লাগিয়ে মাদকের বিস্তার গড়ে তুলেছে। রাতারাতি সে আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত হয়েছে। তার মাদক ব্যবসা জমজমাট করতে নানা পন্থা অবলম্বন করছে। তবে এতে স্থানীয় পুলিশ প্রশাসনের টনক নড়েনি। যার ফলে সে অবাধে তার মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, মন্টু গোলদার বিভিন্ন জেলা থেকে নারীদের এনে তাদের বরিশাল শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় রাখে। এবং তাদের দিয়ে মাদক ব্যবসা সহ নানা অপকর্ম করাচ্ছে। মন্টু গোলদারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বা মামলা করতে গেলে সেই সব নারীদের দিয়ে নানা অশ্লীল ও কু-প্রস্তাব দেওয়া হয়েছে বলে তাকে জিন্মি করে উল্টে ফয়দা লুটে নেয়।

শুধু তাই নয় সন্ধ্যা ও রাতের আঁধারে মন্টু গোলদার মদ্যপান করে এলাকায় ডাক চিৎকার করে। বিভিন্ন সময়ে অসহায়দের বাড়ীর কড়া নেড়ে তাদের অশ্লিল ভাষায় গালাগাল করে। বর্তমান সরকার মাদক, চাদাবাজীর বিরুদ্ধে। অথচ অদৃশ্য ক্ষমতার বলে নিজেকে পুলিশের র্সোস পরিচয় দিয়ে দিনের পর দিন মাদক ব্যবসাকে আরো প্রসারিত করছে।

তাই এই মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যু মন্টু গোলদারের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহন করে এলাকায় শান্তি শৃংখলা ফিরিয়ে আনার দাবি জানান ভুক্তভোগীরা।