সোমবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৪৮
শিরোনাম :
বরিশালে নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক

বরগুনায় পুলিশ-নার্সসহ ২৪ জনের করোনা শনাক্ত

বরগুনা প্রতিনিধি  বরগুনায় পুলিশ, নার্সসহ নতুন করে আরও ২৪ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৪২৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি। উপজেলায় মোট কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ২১০।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় এক পুলিশ সদস্যসহ সাতজন, আমতলীতে এক পুলিশসহ ছয়জন, বামনায় দুজন, বেতাগী উপজেলায় এক নার্সসহ তিনজন, পাথরঘাটায় চারজন, তালতলীতে এক পুলিশ সদস্যসহ দুজন রয়েছেন।’

জেলায় সংক্রমণে মোট মৃত্যু হয়েছে পাঁচজনের।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাঁদের বাড়ি লকডাউন করা হয়েছে।