সোমবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৪৯
শিরোনাম :
বরিশালে নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক

বরিশালে নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত, সুস্থ ৮৭

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২০২৩ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ৮৭ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। জেলায় মোট ৮৪০ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি। এরআগে জেলায় ৩৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১৫ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- উজিরপুর উপজেলার ১৩ জন, সদর উপজেলার ৭ জন, মুলাদী উপজেলার ২ জন, বানারীপাড়া উপজেলার ২ জন, গৌরনদী উপজেলার ২ জন, হিজলা উপজেলার ১ জন,বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার ৩ জন, চাঁদমারি, রুপাতলি, কালিজিরা, কাউনিয়া, করিম কুটির, নবগ্রাম রোড, সাগরদী, হাটখোলা,সদর রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৯ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ৪ জন, জেলা পুলিশে কর্মরত ১ জন,শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক, ১ জন নার্স ও ৪ জন স্টাফ, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের ১ জন স্বাস্থ্য সহকারী, সদর উপজেলাধীন চর আইচা এলাকার ১ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫২ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।