সোমবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১০
শিরোনাম :
বরিশালে নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক

দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতার মাগফিরাত কামনায় নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যেগে মিলাদ মাহফিল

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্টান যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনায় হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যেগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

বুধবার বিকেলে (বাদ আছর) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, মদিনা মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মোহাম্মদ শিহাব আহমদ।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি তফাজ্জুল হোসেন, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরী, নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ, সম্মানিত সদস্য শাহ মিজানুর রহমান মিজান , এম মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামিম, মুজাহিদ আলম চৌধুরী, তৌহিদ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়া, সহ-সভাপতি মোফাজ্জল ইসলাম সজিব, সাধারন সম্পাদক আলী জাবেদ মান্না, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক অঞ্জন রায়, সদস্য নাজমুল ইসলাম, জাফর ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী সুমন চৌধুরী প্রমুখ।

এ সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।