সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪৮
শিরোনাম :
সাংবাদিক আকিবকে নিয়ে ফেসবুকে অপপ্রচার-সম্মানহানির চেষ্টা, বিভিন্ন মহলের নিন্দা বরিশালে নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭

ভোলায় অসহায় পরিবারের মাঝে নৌ-বাহিনীর বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলায় অসহায় পরিবারের মাঝে নৌ-বাহিনীর বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট বাজারে অসহায় কর্মহীন এসব পরিবারের মাঝে ৭টি নৌকা জালসহ ৩ ভ্যান ও ১০ টি ছাগল বিতরন করেন নৌ-বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফয়ছাল বির রশীদ।

এসময় উপস্থিত ছিলেন-লেফটেন্যান্ট কমান্ডার অশিকুর রহমান সহ নৌ বাহিনীর অন্যান্য সদস্যরা।

এসময় তারা জানায়, করোনা কালীন এই সময় সবচেয়ে কষ্টে জীবন যাপন করছে অসহায় পরিবারের মানুষগুলো। অনেকেই তাদের কাজ কর্ম হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। কেউবা বেকার হয়ে ঘরে বসে রয়েছেন। তাই নৌ-বাহিনী যাচাই বাছাই করে তাদের পক্ষ থেকে বিভিন্ন উপহার নিয়ে এসব পরিবারগুলোর পাশে দাড়িয়েছেন। আর নৌ-বাহিনীর এসব উপহার পেয়ে অসহায় পরিবারের মানুষগুলো খুশি।