সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৩
শিরোনাম :
সাংবাদিক আকিবকে নিয়ে ফেসবুকে অপপ্রচার-সম্মানহানির চেষ্টা, বিভিন্ন মহলের নিন্দা বরিশালে নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭

তাহিরপুরে বন্যার্তদের মাঝে শুকনো খাবার সহ ত্রানসামগ্রী বিতরণ করলেন ’ইউএনও

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিম্নআয়ের কর্মহীন হয়ে পড়ে থাকাহতদরিদ্র বন্যার্ত মানুষজনের মধ্যে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী‘শেখ হাসিনার’ত্রান-তহবিল থেকে

বৃহস্পতিবার(১৬ জুলাই)শুকনো খাবার ও ত্রান-সামগ্রী বিতরণ করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)পদ্মাসন সিংহ।‘

উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দুটি আশ্রয়কেন্দ্র রামজীবনপুর সপ্রাবি ও সাহেবনগর সপ্রাবিতে অবস্থানরত আটটি পরিবারের মধ্যে শুকনো খাবার ও শিশু খাদ্য বিতরণ করা হয়।অপরদিকে আশ্রয়কেন্দ্র থেকে বাহিরে অবস্থানরত ৩০ টি বন্যার্ত হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল তুলে দেয়া হয়েছে।‘

এসময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খাঁ,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,দক্ষিন শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার প্রমুখ সহ জনপ্রতিনিধিগন।‘

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন’করোনার’রেশ কাটতে না কাটতেই দেশের মানুষকে দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে।দেশের এই ক্লান্তিলগ্নে জননেত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তার তহবিল থেকে ত্রান-সামগ্রী পৌঁচে দেয়া অভ্যাহত থাকবে।‘