সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আগৈলঝাড়ায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

ডেক্সরিপোর্ট  বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুকুর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫৫ বছর বয়সি ওই নারীর লাশটি স্থানীয় রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের বীরেণ হালদারের বাড়ির পুকুর শুক্রবার সকালে ভাসতে দেখা যায়।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ তাৎক্ষণিকভাবে নারীর নাম-পরিচয় বা মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি।

আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) মাজহারুল ইসলাম মুঠোফোনে জানান, শুক্রবার সকালে লাশটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে। তবে মৃতদেহে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স্থানীয়রা দেখেও পরিচয় শনাক্ত করতে না পারায় সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ( শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা এবং পুলিশ ওই নারীর ব্যবহৃত জিনিসপত্র আলামত হিসেবে জব্দ করেছে, জানান ওসি।’