সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৪৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর শায়েস্তাবাদ থেকে খেয়া পারাপারকালে করইতলা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ মনির হাওলাদারের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত মনির মৃগী রোগী ছিলেন। সে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চরকেউটিয়া গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় ঘোষ জানান, শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে টুঙ্গিবাড়িয়া যাওয়ার জন্য খেয়ায় ওঠে মনির। খেয়াটি মাঝ নদীতে যাওয়ার পর সে মৃগী রোগে আক্রান্ত হয়ে নদীতে পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। তারা আসার আগেই সকাল পৌনে ৯টায় একই স্থান থেকে মনিরের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।