সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আগৈলঝাড়ায় অজ্ঞাতনামা লাশের পরিচয় উদঘাটন করেছে পুলিশ

আগৈলঝাড়া প্রতিনিধি  বরিশালের আগৈলঝাড়ায় অজ্ঞাতনামা মধ্য বয়সী লাশের পরিচয় উদঘাটন করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই নারীর লাশ ওই বাড়ির মৃত নীম চাঁদ হালদার ও কানন বালা হালদারের মেয়ে বাসনা হালদার। বাসনা ওই গ্রামের পাশেই আহুতি বাটরা গ্রামের নির্মল হালদারের স্ত্রী ও তিন কন্যা সন্তানের জননী। লাশ উদ্ধারের পর থেকেই পুলিশ বিভিন্ন তদন্ত কৌশল অবলম্বন করে শুক্রবার সন্ধ্যায় ওই নারীর পরিচয় উদঘাটন করেছে।

থানা অফিসার ইন চার্জ মো.আফজাল হোসেন ও ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারকারী পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম শুক্রবার রাতে জানান, শুক্রবার খুব সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের বীরেণ হালদারের বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা হিন্দু সম্প্রদায়ের নারীর (৫৫) এর লাশ উদ্ধার করে পুলিশ।

ওই দিন দুপুরে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধারের ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার সকালে লাশ মর্গে প্রেরণ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্র মতে, শুক্রবার খুব সকালে একই বাড়ির চন্দ্রবালা পুকুরে কিছু একটা ভাসতে দেখেন। পরবর্তিতে লাশের ভাই নিখিল সেটি মানুষের লাশ বলে সনাক্ত করলেও তার বোনের লাশ হিসেবে সনাক্ত করেনি।পুকুর থেকে উত্তোলনের পরে বাসনার লাশ কেন তার বাবার পরিবার সদস্যরা ও স্থানীয় লোকজন সনাক্ত করেনি সেই রহস্য খুঁজছে পুলিশ।