সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পটুয়াখালীতে একদিনে সর্বোচ্চ ৪০ জনের করোনা শনাক্ত

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলায় নতুন করে ৪০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় এটাই এক দিনে সর্বোচ্চ শনাক্ত। শনাক্ত হওয়া লোকজনের মধ্যে শিশু, স্বাস্থ্যকর্মী, ওষুধ বিক্রয় প্রতিনিধি, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে পটুয়াখালী জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৮১৪।

ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর গতকাল শুক্রবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।

পটুয়াখালীর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, পটুয়াখালী জেলায় নতুন করে যে ৪০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে তাঁদের মধ্যে গলাচিপা উপজেলায় ১৪, সদর উপজেলায় ১২, বাউফল উপজেলায় ৩, দশমিনায় ৩ এবং মির্জাগঞ্জ উপজেলায় ১ জন রয়েছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার পর্যন্ত জেলা থেকে ৫ হাজার ৪৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে ৫ হাজার ২৮৭টি। এর মধ্যে পজিটিভ এসেছে ৮১৪ জনের। আক্রান্ত লোকজনের মধ্যে শুক্রবার আরও ২৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় সুস্থ হয়েছেন ৩৪৩ জন। হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১৪ জন এবং বাড়িতে আইসোলেশনে আছেন ৪৩২ জন। কোভিড-১৯ সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৫ জন।