শাহ সুমন বানিয়াচং প্রতিনিধি হবিগঞ্জের ৩ নংবানিয়াচং দক্ষিন-পূর্ব ইউনিয়ন” এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় জনতাই পুলিশ, পুলিশই জনতা,এই স্লোগানকে সামনে রেখে বানিয়াচং থানা বিট পুলিশিং এর প্রধান হিসাবে বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। সভার আলোচনায় অংশগ্রহণ করেন বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস। ৩ নং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় বিভিন্ন পেশা শ্রেণীর ব্যাক্তিবগ উপস্থিত ছিলেন।
৩ নং ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ৩ নং বিট এলাকার বিভিন্ন পেশা শ্রেণীর লোকদের সাথে মতবিনিময় করেন। এবং মাদক, দাঙ্গা ও অপরাধ মুক্ত বিট গঠনে সবার কাছে সহযোগিতা কামনা করেন৷