সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:০৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

মেঘনায় তীব্র স্রোতে সিমেন্ট বোঝাই জাহাজডুবি, ৯ স্টাফ উদ্ধার

হিজলা প্রতিনিধি  বরিশাল জেলার হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই একটি জাহাজ ডুবে গেছে। শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মিয়ারচর নামক স্থান অতিক্রমের সময় অতিরিক্ত ঢেউয়ের তীব্র স্রোতের মুখে পড়ে এম.ভি ফারহানা মোনেম নামের ওই জাহাজটি ডুবে যায়। তাৎক্ষনিক জাহাজটির ৯ স্টাফকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার।

তিনি আরো জানান, এ ঘটনায় বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাহাজের মস্টার শামছুদ্দিন জানান, সকালে ১৩ হাজার বস্তা শাহ সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন তারা। হিজলার মিয়ারচর নামক স্থান অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউ ও স্রোতের মাঝে পড়ে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজটির একটি অংশ চরে উঠে যায় এবং পরে জাহাজটি সিমেন্টসহ তলিয়ে যায়।

কারগো জাহাজটি ডুবে যাওয়া মুহুর্তে জাহাজে থাকা মাস্টার আমির হোসেন, ড্রাইভার সামসুদ্দিন, গ্রিজার আনিস, সুকানী রাজু, লস্কর জুয়েল,লসবকর এমরান,মাজহারুল,জাকারিয়া ও বাবুর্চি সিরাজুল নদীতে ঝাপিয়ে পড়লে এসময় নদীতে থাকা জেলে নৌকার মাঝিরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে। ঘটনার পরপরই হিজলা নৌ থানা পুলিশ ছুটে গিয়ে জাহাজের স্টাফদের নিরাপদে নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এমভি ফারহান মোনেমের স্টাফরা হিজলা থানায় ঘটনার বিবরণ জানিয়ে একটি সাধারন ডায়েরী করার জন্য অবস্থান করছেন বলে নৌ পুলিশের এ.এস আই মামুন জানান।

এ ব্যাপারে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিজলা নৌ পুলিশের সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন পরিদর্শক শেখ বেল­াল হোসেন।