সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:০৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পটুয়াখালীতে নতুন করে ৪৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৮৫৮

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলার বাউফল থানার একাধিক পুলিশ সদস্য ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের দুই সদস্যসহ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৫৮ জন।

শনিবার রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।

নতুন আক্রান্তদের মধ্যে ১৬ জন বাউফলের, ১০ জন সদর উপজেলার, ৮ জন কলাপাড়ার, ৫ জন দুমকির, ৪ জন গলাচিপার ও ১ জনের বাড়ি দশমিনা উপজেলায়।

আক্রান্ত সবাই কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৭ এপ্রিল। প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যায় ২৯ এপ্রিল। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ২৫ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৪৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭৮ জন।