সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:০৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ করোনায় আক্রান্ত

পিরোজপুর প্রতিনিধি  প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ হোসেন। জেলা হাসপাতালের সিভিল সার্জন ডা. মো. হাসানাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, শনিবার (১৮ জুলাই) রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি তার সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টোইনে আছেন। এর আগে গত বৃহস্পতিবার (১৬জুলাই) তিনি তার নমুনা প্রদান করেন।

করোনা আক্রান্ত অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে করোনা পজেটিভের কথা স্বীকার করে তিনি জানান, করোনার উপসর্গ সর্দি, কাশি কিছুটা আছে। তবে শারীরীকভাবে সুস্থ আছেন। এ সময় তিনি সকলের দোয়া কামনা করেন।

প্রসঙ্গত, পিরোজপুর জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা ৫১৫ জন।