সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

শশীভূষণে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় ১৪ পিচ ইয়াবাসহ মো.সোহেল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার(১৯ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো.সোহেল শশীভূষণ থানার হাজারীগঞ্জ ৯ নং ওয়ার্ডের মৃত আঃ মন্নান মাষ্টারের ছেলে।

শশীভূষণ থানা সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ উপ-পরির্দশক(এসআই) (নিঃ) কমলেশ দাস ও সঙ্গীয় অফিসার এবং ফোর্স নিয়ে শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হাট বাজারে অভিযান চালিয়ে মো.সোহেল নামের এক যুবককে ১৪ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

শশীভূষণ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।