সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে আজ রোববার সকালে এক নারী মারা গেছেন। তাঁর বয়স ৫০ বছর। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য ছিলেন।

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ওই নারী কয়েক দিন ধরে জ্বর-হাঁচি ও কাশিতে ভুগছিলেন। গলাচিপা থেকে গতকাল শনিবার বিকেলে তাঁকে এখানে নিয়ে আসা হয়।

এ সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সকাল সাড়ে নয়টার দিকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। একপর্যায়ে তিনি মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।