শাহ সুমন বানিয়াচং প্রতিনিধি বানিয়াচং কালারডুবা রোডে সিএনজি ও ধান বোঝাই ট্রাক্টর সরাসরি সংঘর্ষ হয়।১৯জুলাই রবিবার রাত ৮ ঘটিকার সময় বানিয়াচং কালারডুবা রোডে সিএনজি ট্রাক্টররের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।ও লোকজনের সহযোগিতায় উদ্ধার কাজে অংশ গ্রহন করেন। এবং আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পর কতব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম: আব্দুল কুদ্দুস বানিয়াচং উপজেলার ৩নং। ইউনিয়নের ৩নং ওয়াডের বাসিন্দা।আর বাকি দুই জন আহতরা হলেন, সুমন দাস(৩৫)সামন্ত চৌধুরী (৩০) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন বলেন খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন, এবং উদ্ধার কাজে অংশ গ্রহন করেন।