বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:২০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভোলায় অস্ত্র ও বন্দুকসহ তিন জলদস্যু আটক

ডেক্সরিপোর্ট  ভোলায় অস্ত্র ও বন্দুকসহ জা‌কির হো‌সেন (৩৫), ম‌ানিক আকন (২৭) ও হেমা‌য়েত (২৫) না‌মে তিন জলদস্যু‌কে আটক ক‌রে‌ছে কোস্টগার্ড সদস্যরা।

আটককৃত জা‌কির পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মো‌মেনপুর গ্রা‌মের মোজা‌ম্মেল বিশ্বা‌সের ছে‌লে, মা‌নিক একই এলাকার মোক্তার হো‌সেন এবং হেমা‌য়েত একই এলাকার মুত জ‌লিল হো‌সে‌নের ছে‌লে। এসময় তা‌দের কাছ থে‌কে এক‌টি দেশীয় এক নলা বন্দুক, এক‌টি চুরি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (২১ জুলাই) ভোর রা‌তের দি‌কে ভোলা সদ‌রের ‌ভেলু‌মিয়া ১৫ নং চর এলাকার তেঁতু‌লিয়া নদী থে‌কে তা‌দের আটক করা হয়।

‌কোস্টগার্ড দক্ষিণ জো‌নের গো‌য়েন্দা কর্মকর্তা লে. মাহাবুবুল আলম শা‌কিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান চালায়। ওই এসময় জলদস্যুরা এক‌টি ম‌হি‌সের ট্রলারে ডাকাতি করার সময় আমরা তা‌দের আটক করি।

তি‌নি আরো জানান, আটকৃতরা পটুয়াখালীর দুর্ধর্ষ জলদস্যু মহা‌সিন গ্রুপের সদস্য। তা‌দের আইনি প্রক্রিয়া শেষে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে। তা‌দের বিরুদ্ধে ম‌ডেল থানায় এক‌টি মামলার প্রস্তুতি চলছে।