শুক্রবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৪৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে মৃত ডাক্তারের নাম ব্যবহার করে ভূয়া রিপোর্ট প্রদান ,৩ জনকে জেল

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর জর্ডন রোড এলাকায় সেন্টাল ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়েছে বরিশাল জেলা প্রশাসন ও র‌্যাব এবং পুলিশ। আজ বুধবার(২২ জুলাই) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বরিশাল বরিশাল নগরীর জর্ডন রোর্ডস্থ সেন্টাল ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় মৃত ডাক্তারের নাম ব্যবহার করে ভূয়া রিপোর্ট প্রদানের অভিযোগে অভিযান চালানাে হয়।

এসময় এক ডাক্তার নামের পরে ভূয়া পদপদবী ব্যবহার করে আসছে। সেন্টাল ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা ও ৩ জনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে বরিশালের বিএনপি নেতা জসিম উদ্দিন মিলন মুন্সি এই ডায়াগনষ্টিক সেন্টারটি পরিচালনা করে আসছে।

জানা গেছে,বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রট জিয়াউর রহমান ৩জনকে ৬ মাসের কারাদন্ড ও ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করার নির্দেশ দেন। আটককৃতরা হলেন, ভূয়া পদপদবীধারী ডাক্তার নুর-এ সরোয়ার সৈকত ডায়াগনষ্টিক সেন্টারের মালিক জাসিম উদ্দিন মিলন মুন্সী, এমকে চৌধুরী।

সূত্র জানায়,মিলন মুন্সী বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী গ্রামের মুন্সী বাড়ির ছেলে মিলন মুন্সী।