শুক্রবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৫০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভোলায় ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার সদর উপজেলায় পাঁচশত পিচ ইয়াবাসহ মো. মেহেদী হাসান রাজু (২৫) ও মো. মিরাজ (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার(২২জুলাই) রাত ৮ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গুপ্তমুন্সি বিশ্বরোড মোড় এলাকায় জনৈক আলমের তেলের দোকানের সামনে ভোলা ইলিশা মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃত মো. মেহেদী হাসান রাজু ভোলা সদর থানাধীন ধনিয়া ১নং ওয়ার্ডের বরকোন্দাজ বাড়ির বশির আহম্মেদের ছেলে ও মো.মিরাজ ভোলা সদর থানাধীন বাপ্তা ইউনিয়নের চাঁচড়া ৪নং ওয়ার্ডের মো. আলমের ছেলে।

ভোলা সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮ টার দিকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরির্দশক (এসআই) (নিঃ)/রতন কুমার শীল ও এএএসআই(নিঃ)/মো. সুজন মাঝি, এএসআই (নিঃ)/মো. মাইনুল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গুপ্তমুন্সি বিশ্বরোড মোড় এলাকায় জনৈক আলমের তেলের দোকানের সামনে ভোলা ইলিশা মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে পাঁচশত পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।