শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:০০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ফুলবাড়ীতে জমি রক্ষার দাবিতে মানববন্ধন

আল মামুন,ফুলবাড়ী,দিনাজপুর  দিনাজপুরের ফুলবাড়ীতে প্রভাবশালী কর্তৃক নদীর গতিপথ দখল করে গাছ লাগানোর কারনে নদীর পানি পাড় ভেঙ্গে আবাদি জমিতে প্রবেশ করে শত-শত বিঘা জমি নদীতে পরিনত হওয়ার প্রতিবাদে জমি রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত।

উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লালপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শাখা যমুনা নদীর মূল শ্রোতে স্থানীয় প্রভাবশালী কর্তৃক বাঁধ নির্মান করে গাছের বাগান লাগানোর কারনে নদীর গতিপথ পরিববর্তন করে নদীর পাড় ভেঙ্গে শত শত একর তিন ফসলী জমি নদীতে পরিনত হয়।

এরই প্রতিবাদে (২২ জুলাই) বুধবার সকাল ১২টায় স্থানীয় ক্ষতিগ্রস্থ এলাকাবাসী নদীর পূর্বের সঠিক গতিপথ সৃষ্টি করে নিজ জমি উদ্ধারের দাবিতে সৃষ্ট নদীর পাড়ে শতশত নারী-পুরুষ ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন।

সংশ্লিষ্ট ইউ,পি সদস্য মকসেদুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান আবু তাহেরর নিজস্ব লোকজন এই নদীর গতিপথ বন্ধ করে গাছের বাগান বানিয়েছেন। সে কারনে আজ এই এলাকার অনেক গরীব অসহায় মানুষের একমাত্র সম্বল জমি হারিয়ে দিশেহারা। উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত নদীর সঠিক গতিপথ উদ্ধার করে এই অসহায় মানুষ গুলোকে বাঁচানোর অনুরোধ করছি।

বিষয়টি নিয়ে মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) কানিজ আফরোজের সাথে কথা হলে তিনি জানান,সংশ্লিষ্ট বিষয় নিয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি । আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খুব দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করবো।