শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:১৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

“বানিয়াচংয়ে প্রতিবেশীর ঘুষিতে বৃদ্ধার মৃত্যু”

শাহ সুমন (হবিগঞ্জ)বানিয়াচং প্রতিনিধি  হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিবেশীর ধাক্কা ও কিল-ঘুষির আঘাতে কমলা বিবি(৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। সে দেশমূখ্য পাড়া‘র মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, বুধবার(২২জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার দেশমূখ্য পাড়ায় নিহত বৃদ্ধার বাড়ির নৌকা ঘাটে নৌকা বাধাকে কেন্দ্র করে প্রতিবেশি মোঃ লুকু গংদের সাথে তাহার পুত্রবধূ জমিলা খাতুন(৩৫) তর্ক-বিতর্কে লিপ্ত হন।

এক পর্যায়ে লুকু মিয়াসহ তাহার পক্ষের লোক উজ্জ্বল ও কদ্দুস মিয়া জমিলা খাতুনকে মারপিট করে আহত করে। এ সময় কমলা বিবি পুত্রবধূকে রক্ষায় এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকে ধাক্কা মেরে মাঠিতে ফেলে দিয়ে কিল-ঘুষি মারতে থাকে।
এতে করে কমলা বিবি অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অভিযোগ পেয়ে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

এ ব্যাপারে নিহতের পুত্র এনায়েত হোসেন জানান, আমার প্রতিবেশি লুকু মিয়া ও তার লোকজন চুরি ও মাদক বিক্রির সাথে জড়িত। তাহারা অত্যন্ত খারাপ লোক। এরা সবাই মিলে পরিকল্পিতভাবে আমার মা‘কে হত্যা করেছে।আমি এর সঠিক বিচার চাই।এ ব্যাপারে বানিয়াচং থানা ইনচার্য এমরান হোসেন বলেন, মৃত্যুর সঠিক কারন জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে এখনও কোন মামলা দায়ের হয় নাই।