শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৪৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ঢাকার মোহম্মদপুর থেকে ৪ জঙ্গিকে আটক করেছে বরিশাল র‌্যাব

শামীম আহমেদ  নিষিদ্ধ সংগঠন জেএমবি’র সক্রিয় ৪ সদস্যকে ঢাকার মোহম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার দিবাগত মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের জিহাদুল ইসলাম (২৫), নরসিংদি জেলার সদর উপজেলার দিলারপুর গ্রামের রাফি আহমেদ ভুইয়া (২৬), পাবনার ঈশ্বরদী উপজেলার দিঘা গ্রামের মো. আল আমিন (২২) ও নোয়াখালী জেলার সদর উপজেলার মাদারতলী গ্রামের আকবর হোসেন হৃদয় (২৩)। গ্রেফতারকৃতরা সকলে ঢাকায় বসবাস করতো।

র‌্যাব- ৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জিহাদুল ইসলাম ও আল আমিন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা এবং রাফি আহমেদ মোটরসাইকেল রাইড শেয়ারে কাজ করতো। এ পেশার আড়ালে তারা জেএমবির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতো। সংগঠনের দাওয়াতি কার্যক্রম, গোপন মিটিং, লিফলেট বিতরণ ও অনলাইন প্লাটফরমে সংগঠনের জন্য কর্মী সংগ্রহ করতো তারা। গ্রেফতারের পর তারা জেএমবির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।##