সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে সাধারন মানুষের প্রতিবাদ

শামীম আহমেদ  বরিশালের ঐতিহ্যবাহী সরকারী বরিশাল কলেজের না অপরিবর্তন রাখার দাবীতে চলমান গণস্বাক্ষর কর্মসূচির নবম দিনে নগরীতে প্রতিবাদ সমাবেশ,মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তি জেলা মুক্তিযোদ্ধা সংসদ,সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, সাবেক শিক্ষার্থী,সুশিল সমাজ ও সর্বদলীয় সাধারন মানুষ।

আজ বৃহস্পতিবার (২৩ই) জুলাই সকাল সাড়ে ১১ টায় নগরের প্রাণকেন্দ্র সদররোডে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে চলমান গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠানের সামনে এক বিশাল প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এসময় সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তন রাখার প্রতি সমর্থন জানিয়ে এবং কলেজের নাম পরিবর্তন করার কুচক্রি মহলকে হুসিয়ার করে বক্তব্য রাখেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শেখ কুতুব উদ্দিন, সেক্টর কমান্ডার বরিশাল বিভাগ প্রদিপ ঘোষ পুতুল,সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরী, মহানগর ডেপুটি কমন্ডার শাজাহান হাওলাদার, মহানগর দায়ীত্বপ্রাপ্ত কমান্ডার (নৌ কমান্ডো) সৈয়দ আবুল বাসার, বরিশাল মহা শশ্বান রক্ষা কমিটির সাধারন সম্পাদক মানিক মুখার্জী (কুডু),বরিশাল জেলা সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সাধারন সম্পাদক মিজানুর রহমান, বরিশাল জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক ও সাবেক বরিশাল কলেজ ছাত্রদল সংসদ এজিএস এ্যাড, হাফিজ আহমেদ বাবলু, বরিশাল ল কলেজের সাবেক ভিপি ও বিসিসি প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মহানগর আহবায়ক ও বিসিসি কাউন্সিলর সাঈদ আহমেদ মান্না, মহানগর আওয়ামীলীগ নেতা হাসান শাহরিয়ার বাবু, এ্যাড, গোলাম সরোয়ার রাজিব, মহানগর সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, ও বরিশাল কলেজের সাধারন শিক্ষার্থী রাজিব খাঁন ও রইস আহমেদ মান্না প্রমুখ।

সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে চলমান গণস্বাক্ষর কর্মসূচির নবম দিনে প্রায় ৩২ হাজার নগরবাশী সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছে।