শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:২৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় ২৪ ঘন্টায় আরো ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২২৬৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে ১ জনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪০ জনে। এবং নতুন করে ৪৫ জনসহ মোট ১২৪৮ জন ব্যক্তি করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- বাকেরগঞ্জ উপজেলার ৭ জন, গৌরনদী উপজেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ১ জন সহ ৫ জন, মুলাদী উপজেলার ১ জন, উজিরপুর উপজেলার ১ জন, বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার ২ জন, বৈদ্যপাড়া, সিএন্ডবি ও মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ১ জন করে ৩ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ১ জন, এনএসআই এ কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন চিকিৎসক ও ১ জন নার্স, সদর উপজেলাধীন শায়েস্তাবাদ এলাকার ১ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ২৫ জন ও মৃত ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।