শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ফুলবাড়ীতে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মোস্ততাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ ও বিজিবি অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে।

ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার খড়িবাড়ী বাজার সংলগ্ন রাবাইতারী এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ভাঙ্গামোড় সড়কে গোপন সংবাদের ভিত্তিতে ওঁত পাতে ফুলবাড়ী থানা পুলিশের এসআই প্রভাত ও এএসআই সিরাজুল ইসলামসহ পুলিশের একটি টিম।এসময় পুলিশের পাতানো ফাঁদে জরিয়ে পরে দুই মাদকব্যবসায়ী। পুলিশ তাদের দুই কেজি গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে।আটক মাদকব্যবসায়ীদের নিকট হতে দুই কেজি গাঁজা,একটি মোটর বাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটরি মিস্ত্রিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবেল হোসেন চোকা(২৪) ও আজোয়াটারি (কলমদারটারি) গ্রামের আমিনুল ইসলামের ছেলে নুর আলম(২০)।

অপর দিকে কাশিপুর বিওপি বিজিবি সদস্যদের পৃথক এক অভিযানে গংগার হাট বাজারের কাছ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় নাগেশ্বরীর এগার মাথা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার আহমেদ(১৮) কে ৫২ পিচ ইয়াবা সহ আটক করে থানায় সোপর্দ করে।

আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় বলেন,আটক মাদকচোরাকারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এসময় মাদকবিরোধী অভিযানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন,ফুলবাড়ীকে মাদকমুক্ত করতে পুলিশি অভিযানের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িত কাউকেই বিন্দু পরিমান ছাড় দেয়া হবে না।