শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ

শাহ সুমন (হবিগঞ্জ)বানিয়াচং প্রতিনিধি  হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রান বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ১৪ নং মুরাদপুর ও ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের মধ্যে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি বলেন সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল রহমান খান,সহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তি।

বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল,২ কেজি চিরা,১কেজি ডাল,১কেজি তৈল,১কেজি চিনি,ইত্যাদি বিতরণ করেন।