রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোলায় ৭৫ পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা সদর উপজেলায় ৭৫পিচ ইয়াবাসহ কহিনুর বেগম(৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(২৪জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাঘার হাওলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত কহিনুর বেগম ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাঘার হাওলা এলাকার মো. শাহাবুদ্দিন সিদারের স্ত্রী।
ভোলা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানায় কর্মরত পিএসআই(নিঃ)/সুবীরকুমার সাহা সংঙ্গীয় এসআই(নিঃ)/মো. সোহেল মোল্লা এএসআই(নিঃ)/মো. সুমন হাওলাদার, এএসআই(নিঃ)/মো. গুলজার হোসেন, কনস্টেবল/৭৫০ মো. দিপু মিয়া ও নারী কনস্টেবল/১২১০ সাথী আক্তার ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাঘার হাওলা এলাকার অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় কহিনুর বেগম নামের এক নারীকে ৭৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।