রবিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:২৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

মেঘনায় মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর ভাঙনের কবলে পড়ে মো. জসিম (৪০) নামের এক জেলে নিখোঁজ হয়েছে।
শুক্রবার(২৪জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া এলাকার বান্দের ঘোড়া সোজাসোজি মেঘনা নদীতে এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার ভোর থেকে মেঘনা কিনার জাইজাল দিয়ে মাছ ধরতে যায় চরফ্যাশন উপজেলা আয়েশা গ্রামের মো.জসিম। সকাল সাড়ে ১০টার দিকে বেতুয়া বান্দের গোড়া সোজাসোজি মেঘনা নদীতে জাল মেরে টান দিতে গিয়ে ভাঙনের চাপায় পড়ে নদীতে তলিয়ে যায় সে।

প্রত্যেক্ষদর্শী শাহাজান মাঝি জানান, আমি আর জসিমে একসাথে নদীর কিনারা কিনারা থেকে জাইজাল মারতেছি। হঠাৎ চোখের পলকে কি দেখলাম জসিমের পায়ে তলার মাটি নিচের দিকে দেবে গেলে জসিম পানির মধ্যে পড়ে যায়। আমি দৌড়ে নদীতে ঝাপ দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করছি। কিন্তু নদী স্রোত থাকার কারণে তাকে খুঁজে পাইনি। ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসকর্মীরা উপস্থিত হলেও স্থানীরা পানিতে নেমে খোঁজা-খুঁজির পর জসিমকে আর পাওয়া যায়নি। তাকে উদ্বারে বরিশাল থেকে ডুবোরি দল আসবে বলে ফায়ার সার্ভিসকর্মীরা এই প্রতিনিধিকে জানিয়েছেন। রাত ৮ টায় পর্যন্ত খোঁজা-খুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

বেতুয়াঘাট মৎস্য ব্যবসায়ী জসিম হাওলাদার বলেন, মেঘনার কিনারা দাঁড়িয়ে জাইজাল মারছে জসিম। কিন্তু জালের রশি তার হাতে আটকানো ছিল। তারপরও তাকে কেন পাওয়া যায়নি সেটা একমাত্র আল্লাহপাকই ভালো জানেন।