ডেক্সরিপোর্ট বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ নিধন করছে জেলেরা তাই আজ শনিবার (২৫জুলাই) হিজলা উপজেলার বাওশিয়া, হিজলা,ধুলখলা, আলমপুর, অরাকল,ডেবুয়া, চরকিল্লা,লাছকাঠি,মৌলভিরহাট,আবুপুর,গঙ্গাপুর, থানারঘাটসহ বিভিন্ন স্থানে কোস্টগার্ড স্টেশন কমান্ডার এম আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মুল্য (সত্তর লক্ষ) টাকা।
বিষয়টি নিশ্চিত করে হিজলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার এম আলমগীর হোসেন জানান, হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ ও উপজেলা মৎস্য অফিসার অনীল কুমারের নির্দেশে কারেন্ট জালগুলো জনসমুক্ষে অগ্নি-সংযোগ করা হয়।